পরিচিতি
নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪.৫ কিলোমিটার দূরে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় নীলসাগর দীঘি অবস্থিত। মোট আয়তন ৫৩.৯০ একর, মূল দীঘি ৩২.৭০ একর। আনুমানিক খননকাল অষ্টম শতাব্দীর কোন এক সময়ে। হিন্দুশাস্ত্র পর্যালোচনা করে দেখা যায়, খ্রিস্টপূর্ব অষ্টম হতে নবম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রাজা পান্ডবদের এবং রাজা ভগদত্তকৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন। কৌরব এবং পান্ডবদের পাশা খেলা হয়। খেলার শর্ত অনুযায়ী পরাজিত হয়ে পান্ডবরা বারো বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয়।পরাজিত পান্ডবরা বিরাট রাজার রাজ্যভূক্ত গোগৃহে (কথিত আজকের গোড়গ্রাম) স্বেচ্ছা নির্বাসনের স্থান মনোনীত করেন।পান্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা তখন এই বিশাল দীঘিটি খনন করেন। বিরাট দীঘি অপভ্রংশের মাধ্যমে কালক্রমে “বিরাটদীঘি”, “বিল্টাদীঘি” এবংঅবশেষে“ বিন্নাদীঘি” হিসেবে পরিচিতি পায়। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জব্বার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন “নীলসাগর”। পানির গভীরতা মাঝে ২৩ ফুট (জুন-অক্টোবর),পাড় ঘেষে ০৪ ফুট।
ঠিকানা
গোড়গ্রাম ইউনিয়ন, নীলফামারী সদর
যোগাযোগ
- প্রতিষ্ঠানের মোবাইল0173390661
